Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৯০ Time View

স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর আনছার আলী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনছার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার নামে সরকার প্রদত্ত একটি প্রতিবন্ধী কার্ডও ছিল। বুধবার সন্ধ্যার পর তিনি হঠাৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মনিরাম গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, “আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের পাশাপাশি আমরাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে পুকুরে মরদেহ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এটি প্রাথমিকভাবে অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

Update Time : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬