Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে ইউএনওর ওপর হামলা!

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ Time View

ডেস্ক রিপোর্টঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

সোমবার বেলা ৩টার দিকে ফুলবাড়ি ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন ধ্বংস করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের ওপর থেকে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করেন বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা। এতে রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ইউএনও ও অন্যদের উদ্ধার করে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে ইউএনওর ওপর হামলা!

Update Time : ১২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬