Dhaka ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ডা. জিয়ার

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া বলেছেন, দীর্ঘদিনের অবহেলিত সুন্দরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল জনপদ হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মের প্রথম ভোট এবং তাদের সঠিক সিদ্ধান্তই দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পক্ষে রায় দেবে।”

সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক ও পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ার অঙ্গীকার নির্বাচনী প্রচারণায় অধ্যাপক ডা. জিয়া সুন্দরগঞ্জের বেকারত্ব দূরীকরণে তার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “সুন্দরগঞ্জবাসী দীর্ঘকাল ধরে নানামুখী নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। কেবল চাকরির প্রতিশ্রুতি নয়, বরং কারিগরি ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে।”

স্বাস্থ্য ও কৃষি খাতে আমূল পরিবর্তনের আশ্বাস সুন্দরগঞ্জের ভৌগোলিক বাস্তবতা উল্লেখ করে তিনি চরাঞ্চলের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের চরাঞ্চলের মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত। অনেক মা-বোন আছেন যারা অর্থের অভাবে বা সুচিকিৎসার অভাবে ধুঁকে মরছেন। আমি নির্বাচিত হলে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিবো। বিশেষ করে চরাঞ্চলে চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।”

এছাড়াও তিনি কৃষি খাতের উন্নয়নে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন এই বিএনপি নেতা।

প্রচারণায় ধানের শীষের জোয়ার বামনডাঙ্গা ইউনিয়নের পথসভাগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন। পুরো এলাকা প্রকম্পিত হয়— “এবারের মার্কা, ধানের শীষ মার্কা”, “ভোট দিবো কিসে, ধানের শীষে”— এই স্লোগানে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ডা. জিয়া পরিশেষে সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ডা. জিয়ার

Update Time : ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬