Dhaka ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৫৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় বুধবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন থেকে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মো. সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক মো. এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেশ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাস প্রমূখ।
বক্তারা বলেন, এই সরকার কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের উপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্যের সৃস্টি করে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছে। তাই বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন

Update Time : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫