Dhaka ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রহ্মপুত্র নদে মাছের অভাব, পেশা বদলাচ্ছেন জেলেরা পেট্রোলের দাম ১ হাজারে পৌঁছানোর শঙ্কা বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রতিবাদ: বাস মালিকদের সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধের ঘোষণা

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ছাত্র নেতা আহত, প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৪ Time View

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ ও স্থানীয়রা জানান, রাতে মেলার দোকানীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানীদের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালান এতে আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা আশঙ্কাজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জীম বলেন, আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেফতারে অভিযান চলছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করছেন। আশা করি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে  আজ ম্ঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাইবান্ধার পৌর পার্ক (শহীদ মিনার চত্বর) থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ছাত্র নেতা আহত, প্রতিবাদ সমাবেশ

Update Time : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫