Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

গাইবান্ধায় বধ্যভূমি আন্দোলনের সংগঠক মিঠু চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা :

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনের প্রধান সংগঠক, বিশিষ্ট রাজনীতিক ও গাইবান্ধা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকাস্থ সিপিবি কার্যালয়ে ‘স্মরণসভা আয়োজক কমিটি’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় সভায় প্রয়াত মিঠু চৌধুরীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেন সংস্কৃতিজন প্রমতোষ সাহা, লেখক-গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, কবি ও আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সংগীত শিল্পী চুনি ইসলাম এবং রাজনীতিক জয়নাল আবেদীন রাজু।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, গোলাম রব্বানী, মনজুর আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ, কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম রেজা, নাট্যজন আলমগীর কবির বাদল, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী-বাঙালি নেতা গোলাম রব্বানী মুসা, উন্নয়ন কর্মী প্রবীর চক্রবর্ত্তী, সাংবাদিক রিকতু প্রসাদ, কায়সার রহমান রোমেল ও আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গাইবান্ধার বধ্যভূমিগুলো সংরক্ষণে জি এম চৌধুরী মিঠুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে বক্তারা বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনকে আরও গতিশীল করতে দ্রুত ‘গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটি’ পুনর্গঠনের দাবি জানান।

এর আগে, সংগীত শিল্পী সোমা সেনের কণ্ঠে ‘জীবন মরণের সীমানা ছাড়িয়ে…’ রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা করা হয়। শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জি এম চৌধুরী মিঠু গত ২০২৫ সালের ২৩ মে মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় বধ্যভূমি আন্দোলনের সংগঠক মিঠু চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬