
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমরে প্রশিক্ষকদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও আব্দুল আলীম ফাউন্ডেশন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।
আজ বুধবার (১ জুলাই) ছিল প্রশিক্ষণের দ্বিতীয় ও শেষ দিন। মঙ্গলবার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক নার্গিস জাহান। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম ও আব্দুল আলীম ফাউন্ডেশনের সভাপতি জহির আলীম।
প্রশিক্ষণে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।

Reporter Name 




















