Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা:
আইনগতভাবে জমি ও ভবন বিক্রির পর তা নিয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: আশরাফুল ইসলাম।

আজ  (সোমবার) গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা মো: আশরাফুল ইসলাম (৪৫) গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন। তিনি সাঘাটা থানার থৈকরেরপাড়া গ্রামের মো: আয়ুবুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম জানান, বিগত ঈদুল ফিতরের সময় জরুরি টাকার প্রয়োজনে তিনি সাঘাটা থানার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজার স্বত্ব দখলীয় তিন তলা ভবনসহ জমি বিক্রির সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আইনজীবী অ্যাডভোকেট মো: জিল্লুর রহমানের কাছে সাঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে বৈধ দলিল (দলিল নং ১৭০০, তারিখ: ৮ এপ্রিল ২০২৬) মূলে জমি ও ভবন বিক্রি করেন।
​তিনি আরও জানান, জমি বিক্রির পূর্বে যথাযথ নিয়মে সয়েল টেস্ট, ইউনিয়ন পরিষদ থেকে প্ল্যান পাস, পল্লী বিদ্যুৎ মিটার বরাদ্দ এবং নামজারি (মিউটেশন কেস নং ৬২১(IX-I)/২০২৫-২৬) সম্পন্ন করা হয়েছিল। আইনগত সব যাচাই-বাছাই শেষে ক্রেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান জমিটি ক্রয় করেন এবং স্ত্রীর উপস্থিতিতে জমি হস্তান্তর করা হয়।

আশরাফুল ইসলাম বলেন, ক্রেতা জিল্লুর রহমান পেশাগত কারণে ঢাকায় অবস্থান করায় তার নিযুক্ত কেয়ারটেকার আসাদুজ্জামান ভবনটি দেখভাল করতেন। তবে গত ৮ মে ২০২৬ তারিখে একদল সন্ত্রাসী জোরপূর্বক কেয়ারটেকারকে বের করে দিয়ে ভবনটি দখলের চেষ্টা করে। এই ঘটনায় ক্রেতার ক্ষমতায়ন পেয়ে কেয়ারটেকার আসাদুজ্জামান বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-০২ এ একটি মামলা (মামলা নং ৬৭/২০২৬, ধারা: ৮, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩) দায়ের করেন। আদালত এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিলে অভিযুক্ত শাপলা বেগম রাতের অন্ধকারে স্থান ত্যাগ করেন।

আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, তিনি নেশাগ্রস্তও না বা অনলাইনে জুয়াও খেলেন না যা স্ত্রী শাপলার সম্পূর্ণ মিথ্যে অপপ্রচার ও মানহানিকর। তিনি বলেন  স্ত্রী শাপলা জমির ক্রেতা অ্যাড. জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন। প্রয়োজনে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ, আশরাফুল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ

Update Time : ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬