Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

গাইবান্ধায় ৫ আসনে জামানত হারালেন ২৮ প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩১ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অধিকাংশ প্রার্থীই ন্যুনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনে অংশ নেওয়া মোট ৪০ জন প্রার্থীর মধ্যে ২৮ জনই তাঁদের জামানত হারিয়েছেন। প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শনিরবার ১৪ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘‘নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়। সেই হিসেবে গাইবান্ধা জেলার ৫টি আসনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।’’

জেলায় বিএনপি-জামায়াত ও বাম রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে বড় ব্যবধানে পিছিয়ে ছিলেন এই ২৮ জন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): এই আসনে জামানত হারিয়েছেন ৫ জন। তাঁরা হলেন-হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতি প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীকের প্রার্থী মোস্তফা মহসিন।

গাইবান্ধা-২ (সদর): সদর আসনে জামানত হারানো ৫ প্রার্থী হলেন-লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীকের আহসানুল হাবীব সাঈদ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী): এই আসনে সর্বোচ্চ ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন-লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এ টি এম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীকের আজিজার রহমান।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): গোবিন্দগঞ্জে জামানত হারানো ৪ জন হলেন-লাঙল প্রতীকের কাজী মো. মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুর রহমান তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ আকন্দ।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা): এই আসনে ৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন-লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীকের এইচ এম গোলাম শহীদ রনজু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

গাইবান্ধায় ৫ আসনে জামানত হারালেন ২৮ প্রার্থী

Update Time : ১২:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬