Dhaka ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

গোবিন্দগঞ্জে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি: শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, কলেজ ভবন বিধ্বস্ত

  • Reporter Name
  • Update Time : ০২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৮৬ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকটি গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে একটি কলেজ ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

গত রোববার ও সোমবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে রাজাহার এবং কামদিয়া ইউনিয়নের কুকুরাইল, বানেশ্বর, বোইলগ্রাম, মকলাইন, চালিতাসহ আশেপাশের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায়। এছাড়া বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।

ঝড়ে স্থানীয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের টিনের চালাসহ ইটের দেয়াল ধসে পড়ে এবং ভেতরের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন। শুধু বসতবাড়ি নয়, শিলাবৃষ্টিতে কোথাও কোথাও বোরো ধানের আবাদেও ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঝড়ে উপজেলার প্রায় ৫.৮ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে পাট, আলু, গম ও বিভিন্ন ধরণের শাকসবজি।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

গোবিন্দগঞ্জে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি: শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, কলেজ ভবন বিধ্বস্ত

Update Time : ০২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬