
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনি ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বপ্না খাতুন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত স্বপ্না উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের আইজাল শেখের মেয়ে এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুজন মিয়া
ওরফে মোন্নাফের স্ত্রী।
এ ব্যাপারে স্বামীসহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর পেয়ে গত সোমবার রাতে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৭/৮ মাস পুর্বে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে সুজন মিয়া ওরফে মোন্নাফের সাথে তার বিয়ে হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, ‘নিহতের ভাই মোঃ মোখলেছ মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় স্বামী মোন্নাফসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২ জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 



















