Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালুবাহী অপর একটি ট্রাক। এতে বালুবাহী ট্রাকটির চালক চান মিয়া (৫৫) ও তার সহকারী নিহত হয়েছেন। সোমবার রাতে দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাক চালক আব্দুর রহিম মিয়া (২৬) ও গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)। এদিকে ট্রাকে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপী বল্লমপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৪) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ডিভাইডারের উপর মহাসড়কের নির্মাণ কাজে নিয়োজিত একটি বালু ও পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৩৬০) বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকে। রাত ৮টার দিকে হঠাৎ করে বগুড়াগামী অপর একটি বালু বোঝাই দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬৭৬৩) পিছন দিক থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে চলন্ত ট্রাকের কেবিনে থাকা একজন যাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকে লোক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের কেবিনে থাকা অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২

Update Time : ০২:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬