Dhaka ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রীকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১১৫ Time View

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রী ইতি গৌড় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। উপজেলার বরমচাল চা-বাগান থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন।
এই অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা প্রশাসক এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২৯শে জুন) দুপুরে জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ইতিকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করান এবং তার সাফল্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন বাংলাদেশে সবাই দেখে, তবে পরিশ্রমী ও মেধাবীরাই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। চা-বাগানের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইতি যেভাবে মেধা ও অধ্যবসায়ে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তার সফলতার স্বীকৃতিস্বরূপ কিছু অর্থ পুরস্কারের ব্যবস্থা করেছি। ইতি গৌড় ভবিষ্যতে দেশ-বিদেশে সাফল্য অর্জন করে মৌলভীবাজারের নাম উজ্জ্বল করবে। চা বাগানের অন্য ছেলে মেয়েরাও ইতি গৌড়ের মত এগিয়ে যাবে সেই কামনা করি।”
অন্যদিকে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের বিষয়টি নজরে আসলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ হয়েছে এই প্রথম চা-বাগান থেকে কোনো শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে। “তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেন রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ইতি গৌড়’কে জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।”
ইতির পিতা শংকর গৌড় এই সম্মাননা ও সহযোগিতার জন্য জেলা পুলিশ ও জেলা প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মেয়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রীকে সংবর্ধনা

Update Time : ০৭:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫