Dhaka ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

চিলমারীতে জীবন্ত গাছে জ্বলছে আগুন!

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫৮৬ Time View

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে জীবন্ত গাছের ভিতরে আগুন জ্বলার ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখতে উৎসুক জনতার ভীড় জমেছে।গাছের ভিতরে আগুনকে অনেকে ধারণা করছেন বাহির থেকে লাগিয়ে দেয়া হয়েছে আবার অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলে ধারণা করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা ইউনিয়নের রমনা বাজার রেলওয়ে স্টেশনের বিশাল আকৃতির একটি শিল কড়াই কাঠের গাছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরবেলা রমনা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা স্টেশন প্ল্যাটফর্মের নিচে থাকা অর্থশতাধিক বছর বয়সের একটি শীল কড়াই কাঠ গাছের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন। এ সময় মুসল্লিরা বালতিতে করে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেন তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে গাছের বিভিন্ন ছিদ্র এবং গোরা দিয়ে পানি ঢেলে আগুন নিভানোর চেষ্টা করেন। পানি দেয়ার পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও পরবর্তীতে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে দিয়ে ধোয়া বেরিয়ে আসতে দেখা যায়। গাছ থেকে আগুন এবং ধোয়া বের হওয়া দেখতে উৎসব জনতা ভিড় করছে। গাছের ভিতরে অগ্নিকাণ্ডকে অনেকে অলৌকিক ঘটনা বলছেন আবার কেউ কেউ বলছেন বাহির থেকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রমনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে থাকা একটি বিশাল আকৃতির শীল কড়াই কাঠ গাছের ঘোড়ার ছিদ্র দিয়ে ভিতরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এছাড়াও গাছটির বিভিন্ন শাখা প্রশাখার ছিদ্র দিয়ে ধোয়া বেরিয়ে আসছে। গাছে অগ্নিকাণ্ড দেখতে আসা স্থানীয় জনি মিয়া, সংগ্রাম, মিজানুর রহমান সহ অনেকে জানান, ভোরবেলা থেকে গাছটিতে আগুন জ্বলতে দেখা গেছে, গাছটির গোড়ায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলেও ধারনা করছে।

এদিকে গাছের ভিতরে আগুন জ্বলার ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকসহ রেলওয়ে এবং বন বিভাগ কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, রেলওয়ে এবং বন বিভাগ কর্তৃপক্ষকে গাছের আগুন নিভাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

চিলমারীতে জীবন্ত গাছে জ্বলছে আগুন!

Update Time : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫