Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৭ Time View

সংবাদ বিজ্ঞপ্তিঃ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন, খুন, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর বাজারের চারমাথায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আবির খান, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় শাখার আহবায়ক মোঃ মুহিদ মিয়া প্রমুখ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি’র দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ছাত্রফ্রন্ট নেতা ধনঞ্জয় কুমার নিহার।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। প্রায় সাত মাস পরে একদিনে ৭৪টি ধর্ষণের ঘটনা ঘটছে। ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সময়ে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে নারী আর গরীর মানুষ। তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

Update Time : ০৯:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫