Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবার লড়াই করছি না; শফিকুর রহমান 

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৪৬ Time View
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।”
দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই ক্ষমতার জন্য লড়াই নয়, মানবতার জন্য লড়াই আমাদের দায়িত্ব। তবে এটাও ভাববেন না, জামায়াতকে দায়িত্ব দিলে তারা তা গ্রহণ করবে না। আল্লাহ যদি চান, জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে, আল্লাহই সে ব্যবস্থা করে দেবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য লুৎফুর রহমান আজাদী, মাওলানা আব্দুল কাদির,জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এড. শাখাওয়াত হোসাইন, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান আজিজী প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবার লড়াই করছি না; শফিকুর রহমান 

Update Time : ০৯:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫