Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

ফুলবাড়ি গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গাইবান্ধায় সিপিবির শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৯ Time View

ডেস্ক রিপোর্ট: ফুলবাড়ি গণঅভ্যুত্থান দিবসে শহিদ আমিন-সালেকীন-তরিকুলের প্রতি গাইবান্ধায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।

বুধবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় শহিদদের স্মরণে গাইবান্ধা পৌর শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক এ্যাড.
মুরাদ জামান রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালে প্রাণ প্রকৃতি ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খণিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আন্দোলনে ফুলবাড়ির সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন। সেদিন তৎকালীন সরকার আন্দোলন দমাতে গুলি চালায়। এতে আমিন, সালেকীন ও তারিকুল নিহত হয় এবং দুইশতাধিক আহত হয়। সেদিন জীবন দিয়ে মানুষ ফুলবাড়িকে রক্ষা করেছিল, এশিয়া এনার্জিকে বিতাড়িত করেছিল। সরকার বাধ্য হয়েছিল আন্দোলনকারীদের সাথে ৬ দফা চুক্তি করতে। কিন্তু এখনও সেই ছয়দফা’র পূর্ণবাস্তবায়ন হয়নি। পরবর্তীতে বিভিন্ন সরকার এশিয়া এনার্জিকে ফেরানোর চেষ্টা করেছে এবং বর্তমান সরকারও করছে। এখন সেই চেষ্টা করা হলে বামপন্থীরা আবারও আন্দোলনের ডাক দিবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

ফুলবাড়ি গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গাইবান্ধায় সিপিবির শ্রদ্ধা

Update Time : ০৪:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬