Dhaka ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন নির্বাচনে সভাপতি ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির

  • Reporter Name
  • Update Time : ১২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০২ Time View

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সাভারের সিআরপি-স্থিত বিপিএর প্রধান কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফিজিওথেরাপিস্ট সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়, যা নির্বাচনকে আরও আধুনিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলেছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. মোস্তফা জামানের নেতৃত্বে নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। কমিশনের অপর দুই সদস্য ছিলেন বদরুল হাসান চৌধুরী এবং ডা. শাহনাজ সুলতানা (পিটি)।

নির্বাচনে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচডি) সভাপতি, ড. মো. ফিরোজ কবির (পিএইচডি) সাধারণ সম্পাদক এবং ডা. আমিনুল ইসলাম (পিটি) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “দেশের প্রতিটি মানুষের জন্য আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করতে আমরা শিক্ষা, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নীতিগত স্বীকৃতি অর্জনে সমন্বিতভাবে কাজ করব। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আধুনিক বিপিএ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির বলেন, “পেশাজীবীদের অধিকার রক্ষা, তরুণ ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার প্রসার এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় ফিজিওথেরাপির কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতারা বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার সার্বিক উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন নির্বাচনে সভাপতি ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির

Update Time : ১২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬