Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

বামনডাঙ্গায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৪০ Time View

স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে তা সিন্ডিকেটের মাধ্যমে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডিপো থেকে বিপুল পরিমাণ তেল আসার পরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে সাধারণ গ্রাহকরা তেল না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, আজ বুধবার ভোরে ডিপো থেকে বামনডাঙ্গা ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়। এর মধ্যে রয়েছে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৪ হাজার ৫০০ লিটার ডিজেল। পর্যাপ্ত তেল আসার খবর পেয়ে সকাল থেকেই ওই ফিলিং স্টেশনে স্থানীয় মোটরসাইকেল চালক, ট্রাক্টর মালিক ও সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষার পরও অনেককে তেল না পেয়ে চরম হতাশা নিয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। স্থানীয়দের দাবি, স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণ ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে তেল বিক্রি না করে যোগসাজশের মাধ্যমে তা সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছেন। পরবর্তীতে এই তেল চড়া দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুব্ধ গ্রাহকরা জানান, প্রয়োজনের সময় তেল না পাওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত ও কৃষি কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের এমন স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

বামনডাঙ্গায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট

Update Time : ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬