Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

বৈরী আবহাওয়ায় আকাশপথেও শিডিউল বিপর্যয়: বিপাকে ঈদে বাড়ি ফেরা মানুষ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৮০ Time View

ডেস্ক রিপোর্ট:

টানা বৈরী আবহাওয়া ও ভারি বজ্রঝড়ের কারণে দেশের আকাশপথে তীব্র শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল থেকে ঘন কুয়াশার মতো মেঘের স্তর এবং বৈরী আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন বিলম্বিত হয়। এর ফলে অভ্যন্তরীণ রুটের বিশেষ করে সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রুটের বিমান চলাচল সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটে। বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে না পারায় ঢাকার রানওয়ে ও টার্মিনালে উড়োজাহাজ জট তৈরি হয়।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের একটি বড় অংশ এবার সড়ক ও নৌপথের ভোগান্তি এড়াতে আকাশপথ বেছে নিয়েছিলেন। কিন্তু আকস্মিক এই ফ্লাইট বিপর্যয়ের কারণে বিমানবন্দরগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শত শত যাত্রীকে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষজন।

এদিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী ফ্লাইটের এক যাত্রী জানান,  বেলা  একটায় ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বিকাল ৫টায় যাবে বলে ম্যাসেজ দেওয়া হচ্ছে। ঘন্টায় ঘন্টায় সময় পরিবর্তন করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাত বয়ে যাওয়ার কারণে বিমান চলাচলের ক্ষেত্রে এই সাময়িক সতর্কতা ও বিলম্বের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের যাত্রীদের কিছুটা ধৈর্য ধরার এবং বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

বৈরী আবহাওয়ায় আকাশপথেও শিডিউল বিপর্যয়: বিপাকে ঈদে বাড়ি ফেরা মানুষ

Update Time : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬