Dhaka ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাঁচকোল সড়কটারী এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে স্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে তাদের ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় বক্তারা নদী তীর রক্ষায় স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি),  সভাপতি মো. মজিদুল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মণ্ডল ও মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী প্রমূখ।

মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

উল্লেখ্য, ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। গত এক মাসে চার দফায় প্রায় ১শ’ ৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হলেও, জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, নির্ধারিত স্থানে সঠিকভাবে জিওব্যাগ ফেলা হয়নি, ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী মেরামতের পরিবর্তে টেকসই সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি

Update Time : ০৪:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬