
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের তরুন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শুধু অক্ষরজ্ঞান নয়, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। এজন্য ঝরে পড়া ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Reporter Name 




















