Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিদাস ফোরাম গাইবান্ধা জেলা কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ২৯৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি

সুনীল রবিদাস সভাপতি, খিলন রবিদাস সাধারণ সম্পাদক ও বাবু লাল রবিদাস সাংগঠনিক সম্পাদক: গাইবান্ধা জেলা রবিদাস ফোরাম এর নতুন কমিটি গঠিত বাংলাদেশ রবিদাস ফোরাম  (বিআরএফ) এর গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা মঙ্গলবার গাইবান্ধার ভিএইড কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার আহ্‌বায়ক বিপুল কুমার দাস।  উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরামের, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিরব রবিদাস।

সংগঠনের জেলা সহ-সভাপতি টুকু রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিলন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা রবিদাস ফোরামের সহ- সাধারণ সম্পাদক সুবাস রবিদাস, কোষাধ্যক্ষ বিপুল রবিদাস, আইন বিষয়ক সম্পাদক সুমন রবিদাস। গোবিন্দগঞ্জ  উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ রবিদাস,সাধারণ সম্পাদক বাবু লাল রবিদাস, বিআরএফ-ফুলছড়ি উপজেলা শাখার  সভাপতি সুবল রবিদাস, সহ- সাধারণ সম্পাদক কমল রবিদাস, সাংগঠনিক সম্পাদক সুজন রবিদাস, গাইবান্ধা সদর উপজেলা রবিদাস ফোরামের সিনিয়র সহ-সাধারণ দিলিপ রবিদাস, সাংগঠনিক সম্পাদক জীবন রবিদাস, বাদিয়াখলি ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন রবিদাস, শাওন রবিদাস, লক্ষণ রবিদাস, শান্তি রানী, সুবাসী রানী প্রমুখ নেতৃবৃন্দ।

সভাশেষে সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণাপূর্বক সুনীল রবিদাসকে সভাপতি, খিলন রবিদাসকে সাধারণ সম্পাদক ও বাবু লাল রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রবিদাস ফোরাম-গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়।

তিন বছর মেয়াদী নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার রবিদাস জনগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রবিদাস ফোরাম গাইবান্ধা জেলা কমিটি গঠন

Update Time : ০৭:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫