Dhaka ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ: হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬১ Time View

স্টাফ রিপোর্টার: সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বৃটিশ সরেন। এতে বক্তব্য দেন রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট এবং রুহুল আমীন। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

​বক্তারা অভিযোগ করেন, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও স্থানীয় ভূমিদস্যু উজ্জ্বল যোগসাজশ করে সাঁওতালদের উচ্ছেদ ও ভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। আদিবাসীদের আতঙ্কিত ও কোণঠাসা করতে ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে চাঁদাবাজি ও চুরির সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করা হয়।

​বক্তারা আরও বলেন, “সাঁওতালরা কখনো চুরি, চাঁদাবাজি বা কারও জমি দখল করে না। অথচ মিথ্যা মামলা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত করা হচ্ছে।”

সাঁওতালদের ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধ এবং সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ: হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Update Time : ০৪:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬