Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

সাদুল্লাপুরে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ২২১ Time View

সাদুল্লাপুর সংবাদদাতাঃ  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামির সংযুক্ত) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জাহাঙ্গীরের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামি সাদুল্লাপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা সামছুজ্জামান একরাম, ওয়ার্ড সভাপতি শাফিউল আলম বকু, ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরের স্ত্রী পারুল বেগম, ছেলে এমরান মিয়াসহ অনেকে।
এসময় জাহাঙ্গীর আলমের ছেলে এমরান মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, পাতিল্যাকুড়া গ্রামের শহিদুল ইসলাম, শ্রীকলা গ্রামের জাহাঙ্গীর মিয়া ও হোসেন আলী ফকিরসহ তাদের আরও অনেকে বিগত ফ্যাসিস্ট সরকারের সক্রিয় নেতাকর্মী। সেই সময়ে তারা দলীয় প্রভাব খাটিয়ে নানা বিষয়ে আমাদের পরিবারের সঙ্গে শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই জেরে গত ২৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়া গংরা পেট্রোল ঢেলে দিয়ে আমাদের বসতবাড়িতে আগুন ধরিয়েছে দেয়। এসময় দুটি ঘরসহ থাকা আসবাপত্র, গরু, নগদ টাকাসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। একইসঙ্গে ঝলছে গেছে জাহাঙ্গীর আলমের শরীর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িত অপরাধীর আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

সাদুল্লাপুরে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

Update Time : ০৬:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫