Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

সিরাজগঞ্জে অসুস্থ সাংবাদিকদের অনুদান ও মৃত সাংবাদিকের মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৮১ Time View
সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকদের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে দুইজন সাংবাদিক ও একজন সাংবাদিকের মেধাবী  সন্তানের হাতে অনুদান ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ । এ সময় তিনি বলেন, সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের  এই ক্ষুদ্র প্রয়াস।  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথম বারের মত শিক্ষা বৃত্তি চালু করেছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ৮০% মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির  আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০% মার্ক অর্জনের প্রমান পত্র দাখিল করতে হবে।
শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স সহ সব ক্যাটাগরিতে চালু থাকবে।২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া মেধাবী মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।   এ ছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী,দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিক শাহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেন সহ আরও অনেকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

সিরাজগঞ্জে অসুস্থ সাংবাদিকদের অনুদান ও মৃত সাংবাদিকের মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

Update Time : ০১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫