Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সুন্দরগঞ্জে গৃহবধূ জরিনার মৃত্যু নিয়ে চলছে জলপনা-কল্পনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ২১৫ Time View

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জরিনা বেগম (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মনমথ সরদারপাড়া গ্রামে। জরিনা বেগম ওই গ্রামের মোন্নাফ আলীর স্ত্রী। তবে জরিনার পরিবারের দাবি তাকে হত্যা করে ফাঁসের দড়িতে ঝুলে রাখা হয়।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে জরিনা তার ঘরে শুয়ে পড়ে। রাত ৩টার দিকে জরিনার স্বামী মোনাফ তার শ^শুড় নুরুন্নবী মিয়াকে ফোন করে জানায় তার মেয়ে ঘরের টুয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন ছুটে এসে তার মৃত্যু দেহ ঝুলান্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ২ বছর পূর্বে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের নুরুন্নবী মিয়ার কন্যা জরিনা বেগমের সাথে মনমথ সরদারপাড়া গ্রামের মফিজল হকের ছেলে মোন্নাফের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। নুরুন্নবী মিয়ার দাবি যৌতুকের কারণে তার জামাইসহ পরিবারের লোকজন জরিনাকে হত্যা করে ফাঁসের দড়িতে ঝুলে রেখেছে।
থানা ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ময়না তদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তবে জরিনার বাবা নুরুন্নবী মিয়া দাবি করেছেন তার মেয়েকে পিঠিয়ে হত্যা করে ফাঁসের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আপাতত ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার

সুন্দরগঞ্জে গৃহবধূ জরিনার মৃত্যু নিয়ে চলছে জলপনা-কল্পনা

Update Time : ০৮:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫