Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, ২টি মোটরসাইকেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৭১ Time View

বিশেষ সংবাদদাতদ (সুন্দরগঞ্জ)ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হাসান শেখ (৪৬) এবং রংপুর জেলার পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আলম মিয়া (৩৮)।
পুলিশ জানায়, রোববার (২৫ মে) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভা কমপ্লেক্সের সামনে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে এসআই (নিঃ) মো. আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন হিরো এইচএফ ডিলাক্স (লাল-কালো) মডেলের একটি মোটরসাইকেলসহ হাসান শেখকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
পরে হাসান শেখের দেওয়া তথ্যে রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুরে অভিযান চালিয়ে আলম মিয়ার বাড়ি থেকে একটি চোরাই পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধারসহ তাকেও গ্রেফতার করা হয়।
এসআই আব্দুল লতিফ বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা দায়ের করেছেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রটি দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিদের ধরতে এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, ২টি মোটরসাইকেল উদ্ধার

Update Time : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫