Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান

সেফ ফুড অ্যাওয়ার্ড পেলেন সাপাহারের কৃষি উদ্যোক্তা সোহেল রানা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৮৭ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন নওগাঁ জেলার সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা মো: সোহেল রানা।

শনিবার (৯ মে) ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি সোহেল রানা’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

“টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের (বিএসএসএফ) সভাপতি প্রফেসর ড. মো: খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ সরোয়ার জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো: আনোয়ারুল ইসলাম সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান।

উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সাবেক সদস্য পরিচালক (মৎস্য) ড. মো: মনিরুল ইসলাম।

সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম।

এছাড়াও ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনালের (সিএবিআই) কান্ট্রি প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের ১৮ কোটি মানুষের নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে বর্তমান বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা পুনরুদ্ধারে গবেষণাকে আরও জোরদার করতে হবে এবং সেই গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সোহেল রানা’র মত উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদানের মধ্যমে নিরাপদ কৃষি নিয়ে কাজ করা অনেক তরণ অনুপ্রাণিত হবেন।

তিনি আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার, গবেষক, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে ‘সোসাইটি ফর সেফ ফুড’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্মেলনে মোট ৩টি বৈজ্ঞানিক সেশনে ১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেশনগুলোর বিষয়বস্তু ছিল- স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি; নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ; এবং খাদ্য নিরাপত্তা ও মাইক্রোবায়োলজি।

বিশেষ বৈজ্ঞানিক সেশনে ওয়াল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনাল এবং মাশরুমের পুষ্টিগুণ বিষয়ক আরও ৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে প্রায় ৭০টি গবেষণা পোস্টারও প্রদর্শিত হয়।

উল্লেখ্য, সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ছিল ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনাল (সিএবিআই) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন)।

কনফারেন্সের প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল ইন্টার এগ্রো বাংলাদেশ, গোল্ড স্পনসর হিসেবে নারিশ গ্রুপ এবং সিলভার স্পনসর হিসেবে পৃষ্ঠপোষকতায় ছিল প্যারাগন ডেইরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সেফ ফুড অ্যাওয়ার্ড পেলেন সাপাহারের কৃষি উদ্যোক্তা সোহেল রানা

Update Time : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬