Dhaka ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

গান-গীতের মহা আয়োজন করে স্ত্রীকে তালাক ২৫ কেজি দুধ দিয়ে স্বস্তির গোসল

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২৫৪ Time View

সাদুল্লাপুর প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি (২১) তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।
স্থানীয়রা জানায়, তরফপাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া ১১ মাস আগে একই গ্রামের মৃত ময়নুল ইসলামের মেয়ে রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর সাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময় মোহরানার সব টাকা বুঝিয়ে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। তখন উৎসুক জনতার ঢল নামে। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানা অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনও শান্তি মেেলনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।
সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি। স্খানীয় সাব-কাজী ছামছুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিকে খোলা তালাকা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

গান-গীতের মহা আয়োজন করে স্ত্রীকে তালাক ২৫ কেজি দুধ দিয়ে স্বস্তির গোসল

Update Time : ০৮:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫