Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থ্রী হুইলার উল্টে নিহত ১: আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৯৬ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজ সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে রাখে। এসময় দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত ও ড্রাইভার আহত হয়েছে।
নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের একদল দুবৃর্ত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যায়। এসময় হেলপার সাকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া নিয়ে সারাইগাছি থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থ্রী হুইলার উল্টে নিহত ১: আহত ১

Update Time : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫