Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা; অভিযুক্ত গৃহকর্তা পলাতক

  • Reporter Name
  • Update Time : ১০:১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১১৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়ার স্ত্রী, তার তিন সন্তান এবং শ্যালক। ঘটনার পর থেকে অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ির ঘরের মেঝেতে তিন শিশুসহ এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। একই পরিবারের পাঁচ সদস্যের এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক নেমে এসেছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড ঘটানোর পর ফোরকান মিয়া নিজেই তার ভাইকে টেলিফোনে বিষয়টি জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া একাই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিমকেও খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা; অভিযুক্ত গৃহকর্তা পলাতক

Update Time : ১০:১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬