Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

বিশ্বকাপ দুয়ারে, মেসির চোটের শঙ্কায় কাঁপছে আর্জেন্টিনা ও কোটি ভক্ত 

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৮৮ Time View

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ফুটবলবিশ্বের বুকে বড় এক ধকধকানি দিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজের শেষ ম্যাচ খেলতে নেমে চোটের আশঙ্কা নিয়ে মাঠ ছেড়েছেন এই মহাতারকা। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোলবন্যার ম্যাচে ইন্টার মায়ামি ৬-৪ ব্যবধানে জিতলেও, সব আলো কেড়ে নিয়েছে আর্জেন্টিনার অধিনায়কের এই আকস্মিক চোটের শঙ্কা। ম্যাচের ৭৩ মিনিটে বাঁ ঊরুর পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় মেসিকে। এরপর মাঠ থেকে বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমের পথ ধরেন ইন্টার মায়ামি অধিনায়ক।

মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটের দিকে একটি ফ্রি-কিক নেওয়ার পর বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিয়ে অস্বস্তি বোধ করেন মেসি। পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই কোচকে বদলির ইশারা দেন। তাঁর জায়গায় মাঠে নামেন মাতেও সিলভেত্তি। তবে স্বস্তির বিষয় হলো, মাঠ ছাড়ার সময় বা ড্রেসিংরুমে যাওয়ার পথে মেসিকে কোনো অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়নি।

মেসির মাঠ ছাড়ার ঘটনাটি মায়ামির এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়কে কিছুটা হলেও আড়াল করে দিয়েছে। প্রথমার্ধেই দুই দল মিলিয়ে রেকর্ড ৮ গোল দেখেছে দর্শকরা, এমএলএসের ইতিহাসে প্রথমার্ধে এত গোল আগে কখনো হয়নি। ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় ২ গোল খেয়ে বসে মায়ামি। তবে মেসির নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান কমান গেরমান বেরটেরামে। ফিলাডেলফিয়া ১৯ মিনিটে আরও এক গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে গেলেও দমে যায়নি মায়ামি। ৪১ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে তারা। এর মধ্যে বেরটেরামে ও লুইস সুয়ারেজ নিজেদের জোড়া গোল পূরণ করেন, যার দুটিতেই অ্যাসিস্ট ছিল মেসির। বিরতির ঠিক আগে ফিলাডেলফিয়ার মিলান ইওস্কি নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে ৪-৪ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে তুমুল বৃষ্টির কারণে খেলার গতি কিছুটা কমে আসে। ৭৩ মিনিটে মেসি মাঠ ছাড়লেও মায়ামির জয়রথ থামেনি। ৮০ মিনিটে লুইস সুয়ারেজ নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং শেষ মুহূর্তে রদ্রিগো দি পল গোল করলে ৬-৪ ব্যবধানের নাটকীয় জয় নিশ্চিত হয় মায়ামির।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ গিলের্মো হয়োস ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো মেডিকেল রিপোর্ট নেই, তবে শিগগিরই তা পাওয়া যাবে। যতটুকু জানি, ও খুব ক্লান্ত ছিল। মাঠও বেশ ভারী ছিল। এমন পরিস্থিতিতে সন্দেহ থাকলে আমরা সাধারণত ঝুঁকি নিই না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মেসিকে তুলে নেওয়া হয়েছিল। হ্যামস্ট্রিংয়ে কিছুটা টান অনুভব করায় মেসি নিজেই কোনো ঝুঁকি নিতে চাননি। তাই জায়গাটিতে বাড়তি চাপ না দিয়ে নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

আর্জেন্টিনা এখনও তাদের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা না করলেও, বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মেসির নেতৃত্ব দেওয়া অবধারিত। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। আর ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। ফুটবলপ্রেমীদের এখন একটাই প্রার্থনা, মেসির এই চোট যেন গুরুতর কিছু না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ দুয়ারে, মেসির চোটের শঙ্কায় কাঁপছে আর্জেন্টিনা ও কোটি ভক্ত 

Update Time : ১১:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬