Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল ধানক্ষেতে

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ১৬২৭ Time View

ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বসতঘর থেকে শাজাহান (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় বাড়ির পাশের ধানক্ষেতে পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি বটতলা গ্রামে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে।

নিহত শাজাহান ওই একই এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে। শাজাহানের সংসারে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আপন ভাইদের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলছিল। শাজাহানের ওই সম্পত্তি নিয়ে (মৃত্যুর দিন) শনিবার স্থানীয় শালিস মিমাংসা হওয়ার কথা ছিল।শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া শেষে নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন শাজাহান ও তার স্ত্রী।

পাশের ঘরে ঘুমিয়ে থাকা নিহতের ১০ বছরের মেয়ে ভোর সাড়ে ৫টার দিকে তার বাবাকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে কাছে গিয়ে দেখে কে বা কারা তার বাবার গলাকেটে হত‍্যা করেছে। পরে তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। 

অপর দিকে নিহত শাজাহানের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় পাশের একটি ধান ক্ষেতে পাওয়া যায়।তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মেয়েদের দাবি, চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তারা হয়তো বাবাকে গলাকেটে হত‍্যা করেছে।এর আগে তাদের বাবাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন তারা চাচারা।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ যুগান্তরকে জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব‍্যাপারে থানায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল ধানক্ষেতে

Update Time : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩