Dhaka ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

স্মরণে সরোজ দেব

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৩৬৬ Time View

গাইবান্ধা প্রতিনিধি
লিটল ম্যাগ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সরোজ দেবের প্রয়াণে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি রোববার ‘স্মরণে সরোজ দেব’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার আসাদের সভাপতিত্বে পরিবারের পক্ষে সূচনা বক্তব্য দেন কবি সরোজ দেবের কনিষ্ঠ কন্যা পম্পি সরকার।
সরোজ দেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, প্রয়াত কবির ঘনিষ্ঠজন সংস্কৃতিকর্মী প্রমতোষ সাহা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি ও আবৃত্তিকার দেবাশীষ দাশ দেবু, কবি ও আবৃত্তিকার গৌতমাশিষ গুহ সরকার, কবি মমতাজ বেগম রেখা, নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত হোসেন বিপ্লব, নাট্যকর্মী শাহ আলম বাবলু ও আলাল আহমেদ, কবি পিটু রশিদ, সাংবাদিক নারী নেত্রী রিকতু প্রসাদ, সাংবাদিক ময়নুল ইসলাম, গল্পকার কঙ্কন সরকার, কবি সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার।
বক্তারা বলেন, গাইবান্ধার মত মফস্বল শহরে বাস করেও কবি সরোজ দেব সারাদেশে কবি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ৫৬ বছর ধরে তাঁর সম্পাদিত লিটল ম্যাগ ‘শব্দ’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যা তাকে জাতীয় ব্যক্তিত্বে পরিণত করেছিলো। বক্তারা তাঁর নামে একটি প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

স্মরণে সরোজ দেব

Update Time : ০৩:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫