Dhaka ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

আনসার ভিডিপির  বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০১:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ২৫৪ Time View
আব্দুল জলিল,রংপুর প্রতিনিধি:
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক  আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেছেন, জ্ঞান আর দক্ষতার বিশেষ উপায় হলো প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজে সাবলম্বীর পাশাপাশি মানব সেবামূলক জনকল্যাণ ও সমাজের উন্নয়নসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং বন্ধে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। মঙ্গলবার (৬ মে) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ধাপে ২৮ দিন মেয়াদি ১০০ জন ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫২’র বাংলা ভাষা আন্দোলনের শহিদদের, মুক্তিযুদ্ধের শহিদদের ও সর্বশেষ ২৪’র গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, কঠোর শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও ভিডিপি বাহিনীর অনন্য উচ্চতায় নিতে হবে। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে ঐ বাহিনীকে দাঁড় করাতে হবে। তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি গড়ার অনবদ্য কারখানা আনসার-ভিডিপি বাহিনীর কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক প্রশিক্ষণ নিয়ে আপনাদেরকে আত্মত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চাকুরির পিছনে না ছুটে এক একজন প্রশিক্ষনার্থী উদ্যোক্তা হতে হবে, দূর করতে হবে বেকারত্বকে। গড়তে হবে স্বপ্নের নতুন বাংলাদেশ। আনসার-ভিডিপি রংপুর জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স অ্যাডজুট্যান্ট সাইদুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার বিজন দত্ত, কোয়াটার মাষ্টার মনিরুজ্জামান, প্রধান প্রশিক্ষক জুয়েল রানা প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮ জন অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণার্থীদের ক্লাস নেন। প্রশিক্ষণ শেষে ৩জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে সম্মাননা ক্রেষ্টসহ সকল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণে রংপুর জেলা ৮ উপজেলা থেকে বাছাইকৃত তরুণ শিক্ষিত ১০০ জন সদস্য অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্র চালনা, জঙ্গি বাদ, সন্ত্রাসদমন, মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্হ্য, গবাদিপশু হাস মুরগীপালন, মৎসচাষ, আনসার -ভিডিপি সংগঠনের পরিচিতি,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণ ও গুলিছুড়া অনুশীলন করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

আনসার ভিডিপির  বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

Update Time : ০১:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫