Dhaka ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রহ্মপুত্র নদে মাছের অভাব, পেশা বদলাচ্ছেন জেলেরা পেট্রোলের দাম ১ হাজারে পৌঁছানোর শঙ্কা বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রতিবাদ: বাস মালিকদের সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধের ঘোষণা ট্রাম্পের আমন্ত্রণে সস্ত্রীক নৈশভোজে তারেক রহমান নরওয়ের রাষ্ট্রদূতের গণ উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন কুকুরের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সুন্দরগঞ্জে শিবিরের আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৫৬ Time View

স্টাফ রিপোর্টঃ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে শিবিরের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহিরগোলা মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে ছাত্রশিবির সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক সাগর মিয়া, সহকারী সাহিত্য সম্পাদক আবু রায়হান ইসলাম।বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র ও জনতা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। সরকার সেই দাবি মেনে নিয়েছে। আওয়ামী লীগ এক সময় গণতান্ত্রিক দল ছিল, কিন্তু পরে তা ফ্যাসিবাদী ও জুলুমবাজ দলে পরিণত হয়।
তারা আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার চাইলে আগেই এ সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু কোনো অজানা কারণে তারা বিলম্ব করেছে। এতে বোঝা যায়, সরকারের ভেতরেই কিছু উপদেষ্টা ফ্যাসিবাদীদের প্রতি অনুকম্পা দেখিয়ে ষড়যন্ত্র করে চলেছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অন্তর্র্বতী সরকারের কোনো উপদেষ্টা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পক্ষ নেয়, তাহলে তাকে অপসারণ করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ ও ক্ষতিগ্রস্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সুন্দরগঞ্জে শিবিরের আনন্দ মিছিল

Update Time : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫