শিরোনামঃ
বিলে মাছ ধরতে গিয়ে বাবার মৃত্যু, ছেলে জীবিত উদ্ধার
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ময়নুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত : আহত ১০
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৪৫) ও গোলাম রব্বানী (৫০)। গোলাম রব্বানী সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাব রক্ষক ও তার বাড়ি সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাসুদ রানার পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে আলহামরা পরিবহনের যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌছিলে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত ও ১০ জন আহত হয়েছেন। অপরদিকে বৃহস্পতিবার সকাল ৯টার সময় সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কে সাদুল্যাপুর পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমী স্কুলের সামনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রাব্বানী নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা নামে একটি মাদ্রাসায় রেখে বাসায় ফেরার সময় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চিঠিতে যুক্ত হোক হৃদয়ের গল্প: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব
ডেস্ক রিপোর্ট: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব
সুঁই-সুতোর ফোঁড়ে ভাগ্য বদলের গল্প
তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা): সকাল হলেই বাড়ির আঙিনায় শুরু হয় সেলাই মেশিনের খটখট শব্দ। কেউ কাপড় কাটছেন, কেউ ব্যস্ত সেলাইয়ে।
ব্লেন্ডারের যুগেও শিলপাটা ধার কেটে টিকে আছেন মনোরঞ্জন
আফতাব হোসেন, গাইবান্ধা আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে গৃহস্থালির কাজের ধরন। রান্নায় মসলা বাটার ঝক্কি কমাতে এখন সবার ভরসা ইলেকট্রিক
ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি: “ব্ল্যাকহোল ক্লাব” নামে তৈরি করা হয়েছিল কিশোর গ্যাং। সেই ক্লাবে কেউ যোগদান না করলে দেখানো হতো ভয়ভীতি, এমনকি
নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি: ’নজরুল বর্ষ’ উপলক্ষে গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও
গাইবান্ধায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রচারাভিযান অনুষ্ঠিত
প্রতিনিধি গাইবান্ধা: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’-এর প্রচারাভিযান পরিচালিত হয়েছে। যুব
স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামীর ফাঁসির দাবীতে সড়ক অবরোধ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রাবণী আক্তারকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত জমির হোসেন ওরফে জনির সর্বোচ্চ
অবৈধভাবে মজুত ২শ ১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মজুদ ২শ ১১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ওই ব্যবসায় জড়িত খুচরা















