Dhaka ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৩ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে আদুরী আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ী গ্রামের চুন্নু মিয়ার ছেলে রুহুল আমিনের (৩০) পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পলাশী গ্রামের হাজ্বী রতন মিয়ার মেয়ে আদুরী আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকতো। গত বৃহস্পতিবার বিকেলে কেনা-কাটা করার জন্য তারা গোবিন্দগঞ্জ শহরে আসে। সেখানে কেনা-কাটার এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে স্বামীর ওপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ির সকলের অজান্তে আদুরী আক্তার নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গোবিন্দগঞ্জ থানায় অবগত করলে পুলিশ শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Update Time : ১০:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫