
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জুলাই পুুনর্জাগরণের মাধ্যমে সমাজ গঠন উপলক্ষে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ, আহত ছাত্রদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ জুলাই)সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহকারী আবু হানিফা, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল হক,উপজেলা সমাজসেবা অফিসার(ভারপ্রাপ্ত)নাজমুল হাসান,উপজেলা জামায়েত প্রতিনিধি মোঃ হযরত আলী,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির আহাম্মেদ,জুলাই বিপ্লবে আহত ছাত্র মোঃ আল আমিন, সাংবাদিক নজরুল ইসলাম সাবু, মনিরুল আলম লিটু প্রমূখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Reporter Name 

























