Dhaka ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় বাস চালককে মারধর, ছাত্রদল নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা শমসেরনগরসহ ৮ বিমানবন্দর সচল করার ঘোষণা  বুড়াইল নদীর বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে হাজারো মানুষের চলাচল: স্থায়ী সেতুর দাবি ভুক্তভোগীদের সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫ ব্যক্তির পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা ফুলছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের চাল বিতরণ নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তন, আবেগঘন খোলা চিঠি বাবার সাপাহারে দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ: ঠাকুরগাঁওয়ের বীরগড়কে হারিয়ে কুড়িগ্রামের চিলমারী চ্যাম্পিয়ন বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু নারীবান্ধব ও উন্নয়নমুখী বাজেটের দাবি নাগরিক কমিটির

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৩ Time View
নওগাঁ সংবাদদাতা: বাসচালকে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নেমে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোন কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাংচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

বগুড়া যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’

মুনিরা আক্তার নামে ঢাকাগামী আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাবো। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কাহারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কি হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় বাস চালককে মারধর, ছাত্রদল নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Update Time : ০১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬