
প্রতিনিধি গাইবান্ধা :
বাংলা লোকসংগীত ও পল্লীগীতির কিংবদন্তি মরমী শিল্পী আব্দুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় গান ও আলোচনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‘গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন’-এর উদ্যোগে এবং প্রান্তিক শিল্পীদের অংশগ্রহণে শুক্রবার সন্ধ্যায় শহরের পুলবন্দিস্থ মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ পল্লীগীতির আসর ‘শোন গো রূপসী কন্যা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।
গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও নাবিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাসের জেলা সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন, ডিবিসির গাইবান্ধা প্রতিনিধি রিকতু প্রসাদ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন সাধনা’র সভাপতি শাহজাহান সিরাজ ও বাদশা মিয়া প্রমুখ। এতে কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার তরুণ কবি সোহেল রানা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, আব্দুস সালাম রাজু, মোস্তফা হোসেন, আসাদুজ্জামান হিরু, আল আমিন, হযরত আলী, সেলিম হায়দার, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম, সালাউদ্দিন ফকির, আব্দুল কাইয়ুম মিনু, গায়েন স্বজন খন্দকার, আনোয়ারুল ইসলাম ও পরিতোষ চন্দ্র সরকার।
সংগীতে যন্ত্র সহযোগিতায় ছিলেন কিবোর্ডে এস. এম. স্বাধীন, তবলায় লাসেন মিয়া, বাঁশিতে মিঠু, হারমনিয়ামে মোস্তফা হোসেন এবং শব্দযন্ত্র পরিচালনায় বাদশা মিয়া।

Reporter Name 
























