Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৫ Time View
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) সাথে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় তিনি এই মতবিনিময় করেন। গত ৭ ডিসেম্বর রাণীনগর থানায় যোগদান করেন তিনি।
মতবিনিময় সভায় রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তথ্যের ভান্ডার, তাই তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সঠিক তথ্য সরবরাহে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদ প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

Update Time : ০১:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫