Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা চাষের উদ্যোগ: পর্যটকদের ক্ষোভ ও নিন্দা

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৮৭ Time View

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ। ঐতিহ্যবাহী এই মাঠটি খুঁড়ে সেখানে চা ও রাবার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ। এতে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রটি সৌন্দর্য হারাতে বসেছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মাঠটি খোঁড়ার কাজ শুরু করে। পরিকল্পনার অংশ হিসেবে সেখানে চা ও রাবার গাছ রোপণ করা হবে। ইতিমধ্যে মাঠের একটি বড় অংশ খুঁড়ে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে জেলার পর্যটন খাত বড় ধরণের ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে ঘুরতে আসেন। বাগান কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত মাঠ খোঁড়ার কাজ বন্ধ করে পর্যটন কেন্দ্রটি রক্ষার দাবি জানান।

নজমুল ইসলাম নামের এক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাগান কর্তৃপক্ষ যে কাজটি করছে তা মেনে নেওয়া যায় না। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন। সুন্দর এই জায়গাটি নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে?”

এ বিষয়ে শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। জায়গাটির মালিকানা বা দখলস্বত্ব কার, সেটি খতিয়ে দেখা হবে। হয়তো নিয়মিত ঝামেলার কারণে কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা চাষের উদ্যোগ: পর্যটকদের ক্ষোভ ও নিন্দা

Update Time : ০৩:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬