
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্যের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়ধ মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

Reporter Name 


















