Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার একটি সেতুর অভাবে ৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো  পাঁচ শিক্ষকেই চলছে ৪শ ছাত্রীর পাঠদান, সংকটে মোহনপুর সরকারি বালিকা বিদ্যালয় যুদ্ধ-সংকটের মধ্যেও জলবায়ু উদ্যোগ থামানো যাবে না: কপ-৩১ এ বিশ্বনেতারা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আজ সাদুল্লাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন

সাদুল্লাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২৪ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০টায়  সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর (অব.) ড. আবু সাঈদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাইবান্ধার সভাপতি এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. আবদুস্ সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক জনাব এ, কে, এম নূরে আলম সিদ্দিক।

​অনুষ্ঠানের শুরুতে আয়োজিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধাপেরহাট বি.এম.ডি উচ্চ বিদ্যালয় এবং সাদুল্লাপুর সরকারি কে.এম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বিতার্কিকদের যুক্তিখণ্ডন, মার্জিত শব্দ ও সাবলীল ভাষা এবং প্রাসঙ্গিক তথ্যের উপস্থিতির ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।

​বিতর্ক প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা সভা শেষ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার

সাদুল্লাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Update Time : ০৬:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬