
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গা এবং মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। তবে প্রত্যাবাসন বাস্তবায়নের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছে। নিরাপত্তা, নাগরিকত্ব ও মানবাধিকার সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরেও বড় পরিসরে তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি।

Reporter Name 























