Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে বিক্রির অপরাধে ব্যবসায়ির ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  যে ঘরে ছিল কোলাহল, তার উঠানেই এখন ৪টি কবর: শোকস্তব্ধ নিয়ামতপুর সংবাদ প্রকাশের জেরে সুন্দরগঞ্জে বেপরোয়া গতির দু’টি ট্রাক্টর আটক সাপাহারে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাংচুর, থানায় অভিযোগ চরাঞ্চলের বাস্তবতা—উন্নয়ন বৈষম্যের প্রান্তিক জনপদের সারসংক্ষেপ: পর্ব ১ গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা  হিট স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন? ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ হারাল আড়াই বছরের শিশু অনিশ্চয়তার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় শহরে অবৈধভাবে ৪২৫ লিটার ডিজেল পরিবহনের সময় বাবা ও ছেলেকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত তেল সরকারি বাজার মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

​বুধবার (২২ এপ্রিল) গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন জানতে পারে যে, গাইবান্ধা শহরের কাঠপট্টি এলাকা থেকে ফুলছড়ি উপজেলার এক খুচরা ব্যবসায়ী ও তার ছেলে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল একটি অটো-ভ্যানে করে ড্রামে ভরে নিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে শহরের দুই নম্বর রেলগেট থেকে অটো-ভ্যানটিকে অনুসরণ করা হয়। পরবর্তীতে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের সামনে গাড়িটিকে থামানো হয়।

​জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মানিক রায় চৌধুরী (ব্যবসায়ী) ও তার ছেলে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই এই জ্বালানি তেল ফুলছড়ি উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

​অভিযান শেষে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরবর্তীতে জব্দকৃত ৪২৫ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি বাজার মূল্যে বিক্রয় করা হয়।

​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও মজুতদারির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং কৃষকদের ন্যায্যমূল্যে জ্বালানি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে বিক্রির অপরাধে ব্যবসায়ির ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড 

গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি

Update Time : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬