Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

শিশুদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গাইবান্ধায় শিশু সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সপ্তম পর্ব।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত ‘বিনোদন পর্ব-৭’-এর মূল আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার কার্যক্রম পরিদর্শন করেন স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সাংবাদিক উত্তম সরকার।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশু-কিশোররা অংশ নিয়ে তাদের রং-তুলির আঁচড়ে নান্দনিক চিত্র ফুটিয়ে তোলে। শিশুদের কল্পনার জগৎকে রঙে রূপ দেওয়ার এই প্রয়াস উপস্থিত অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।

এ সময় প্রতিষ্ঠাতা উত্তম সরকার বলেন, সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চাই পারে আগামী প্রজন্মকে মানবিক গুণসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। শিশুদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে স্পন্দন শিল্পীগোষ্ঠীর এ ধরনের নিয়মিত আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক কর্মী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Update Time : ০৯:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬