Dhaka ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন

চেক জালিয়াতি মামলার রায়: হরিদাসের এক বছর কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৮ Time View
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বহুল আলোচিত সেই হরিদাস চন্দ্র তরনী দাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড  করেছে ময়মনসিংহ জেলার অর্থঋণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ময়মনসিংহ অর্থঋণ আদালত ০৪ এর বিচারক এই রায় প্রদান ও কার্যকর করার নির্দেশ প্রদান করেন।
আইনজীবীরা জানান, এক বছর আগে হরিদাস চন্দ্র তরনী দাসের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
এদিকে রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের পিপি আনোয়ার আজিম টুটুল।
এদিকে হরিদাস চন্দ্র তরনী দাসকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সকাল থেকে গোটা আদালত এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সর্তক অবস্থায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
উল্লেখ্য, ঢাকা উত্তরা থানায় দায়ের করা একটি মামলায় গত ১২ জুলাই সিআইডির একটি টিম গ্রেপ্তার করে হরিদাস চন্দ্র তরনী দাসকে। ১৩ জুলাই তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মন্জুর করেন। রিমান্ড শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চেক জালিয়াতি মামলার রায়: হরিদাসের এক বছর কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত

Update Time : ১২:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬